রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

স্ত্রীকে পিটিয়ে হত্যার হুমকি দিলেন ডা. মুরাদ!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১২৯

নিউজটি শেয়ার করুন

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান। ডা. মুরাদ তাকে মারধর করে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে জাহানারা এহসান ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

৯৯৯ থেকে বিষয়টি জানানো হয় ধানমন্ডি থানা পুলিশকে। এরপরই পুলিশের একটি টিম মুরাদের বাসায় যায়।

ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, ৯৯৯ থেকে কল পেয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ১৫ নম্বর সড়কের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। মুরাদের বিরুদ্ধে নির্যাতন ও প্রাণ নাশের হুমকির অভিযোগ করেছেন তার স্ত্রী।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার মো. আলী বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ওই বাসায় পাঠানো হয়। এর বেশি কিছু আমার জানা নেই।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: