বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

মাধবপুরে পুকুরের ১৩০ শতাংশ জায়গা উদ্ধার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১১২

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের বাজারে ভিতরে একটি সরকারি পুকুর ভূমিদস্যূদের কবল থেকে ১৩০ শতাংশ জায়গা উদ্ধার করে পার্ক নির্মাণ কজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটের সময় পার্ক নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন আল রনি, রাজীব দেব রায়, দৈনিক জনতার ইশতেহার পত্রিকার সাংবাদিক মোঃ নাহিদ মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। দীর্ঘদিন যাবত ২ শ কোটি টাকা মূল্যের পুকুর টি দখল করে স্থাপনা নির্মান করে ভোগ দখল করে করে আসছিল ভূমিদস্যূরা। সম্প্রতি উপজেলা প্রশাসন অবৈধ দখলদারদের কবল থেকে পুকুরটি উদ্ধার কাজ শুরু করে। ৬০ লাখ টাকা ব্যায়ে পুকুরে পার্ক নির্মাণ করা হচ্ছে।

উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, এ প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে পৌর শহরের রূপ বদলে যাবে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: