রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ককশিটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১২২

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ককশিটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসকর্মীরা।

আজ বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন।

তিনি জানান, সকাল ১০টা ২৪ মিনিটে আগুন লাগার খবরে ঘটনাস্থলে গিয়ে আমাদের মোট ৮টি ইউনিট কাজ করে। বেলা সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: