বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

টাঙ্গাই‌লের গোপালপু‌রে নৌকায় প্রকা‌শ্যে ভোট!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১১৭

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাই‌লের গোপালপু‌র উপজেলায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে জোরপূর্বক প্রকাশ্যে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে। ই‌ভিএ‌মে ভোটার তার আঙ্গু‌লের ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গোপন বু‌থ থে‌কে বাটন টি‌পে ভোট দেওয়ার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

আজ সোমবার (৩১ জানুয়া‌রি) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে উপ‌জেলার আলমনগর ইউ‌নিয়‌নের জয়নগর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রে স‌রেজ‌মি‌নে এমন চিত্র দেখা গে‌ছে। ওই কেন্দ্রে ১৯৯৬টি ভোট র‌য়ে‌ছে।

ভোট দিতে আসা রজব আলী ব‌লেন, কে‌ন্দ্রের ভেতর নৌকার এ‌জেন্টরা প্রকা‌শ্যে ভোট দি‌তে চাপ দি‌চ্ছে। এ ছাড়া মে‌শি‌নে আঙ্গু‌লের ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তারাই ভোট দি‌য়ে দি‌চ্ছে।

ভোটাররা জানান, কে‌ন্দ্রে দা‌য়িত্বপ্রাপ্ত পোলিং অ‌ফিসার‌দের অ‌ভি‌যোগ দি‌য়েও কোনো লাভ হচ্ছে না।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: