মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সার্চ কমিটি প্রথম বৈঠকে আলোচনা করছেন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৭

নিউজটি শেয়ার করুন

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিশিষ্ট নাগরিকদের সঙ্গে প্রথম বৈঠকে বসেছে সার্চ কমিটি। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ বৈঠক শুরু হয়। জানা যায়, বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। আজ দুপুর পৌনে ১টায় বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন সামনে রেখে শুরু হয়ে গেছে বিভিন্ন দলের রাজনৈতিক বক্তব্য দেওয়া। সরকার সার্চ কমিটি করলেও অধিকাংশ দল এই পদ্ধতির বিরোধীতা করছে। এরমধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন সার্চ কমিটির মনোনিত সদস্যরা।

আজকের বৈঠকে বিশিষ্ট নাগরিকদের মধ্যে রয়েছেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ড. আসিফ নজরুল, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বিচারপতি মনসুরুল হক চৌধুরী, ড. শাহদীন মালিক, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. বোরহান উদ্দিন খান, ব্রতীর শারমিন মুরশীদ, ফেমার মুনিরা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট মাহফুজা খানমসহ ১৪ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন।

সার্চ কমিটির সদস্যদের মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে উপস্থিত আছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: