মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

বইমেলায় নারীকে জরিমানার ঘটনা চ্যালেঞ্জ করে রিট

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬১

নিউজটি শেয়ার করুন

বইমেলায় এক নারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ঘটনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে ওই ঘটনার ভিডিও সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে। আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদন দায়ের করা হয়।

অ্যাডভোকেট বদরুদ্দোজা বাবু রিট আবেদনটি দায়ের করেছেন।

গত ১৯ ফেব্রুয়ারি বইমেলায় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে এক নারীকে মাস্ক না পরায় জরিমানা করা হয়। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অর্থদণ্ড দেওয়ার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্ক করছিলেন ওই নারী। সেখানে উত্তেজিত হয়ে তিনি বলেছিলেন, তাকে এভাবে ক্যামেরার সামনে কেন ‘হেনস্তা’ করা হচ্ছে?

পরে জানা যায় ওই নারী অভিনেত্রী নাফিজা তুষি। মাস্ক না পরায় তিনি ২০০ টাকা জরিমানা দেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: