মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন

যানজটে নাকাল ঢাকাবাসি, সকাল থেকে অসহনীয় গাড়িজট

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৪৬

নিউজটি শেয়ার করুন

গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে যেমন অসহনীয় যানজট ছিল ঢাকা শহরে, আজ শেষ কার্যদিবসে এসেও তার কোনো পরিবর্তন দেখা গেল না। আজ বৃহস্পতিবারও তীব্র যানজটের মধ্যে দিয়েই দিন শুরু করেছে ঢাকাবাসী। এমন অবস্থা থাকতে পারে রাত পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর প্রতিদিনই যানজট বাড়ছে।

সকাল থেকেই রামপুরা, বাড্ডা, গুলশান, মহাখালী, বিমাননন্দর এবং উত্তরা এলাকার মতো যানজট দেখা যাচ্ছে তেজগাঁও, শাহবাগ, ফার্মগেট, মগবাজার, বিজয় সরণি এলাকায়।

উত্তর বাড্ডা এলাকার বাসিন্দা আব্দুর রহমান বলেন, এই রাস্তায় সাধারণত ৯টার পর থেকে যানজটের সৃষ্টি হয়। তবে আজ ৮টার পর থেকে যানজট শুরু হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: