মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সৌদি আরবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্যাপন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৪৯

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছে।

দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আবুল হাসান মৃধা।

এরপর দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: