মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

নড়াইলের লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলার নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৪৯

নিউজটি শেয়ার করুন

দেশের জাতীয় ভিত্তিক ১৪ টি সাংস্কৃতিক ফেডারেশন এক যৌথ বিবৃতিতে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামে আকাশ সাহা নামের এক যুবকের কথিত ফেসবুক স্ট্যাটাসে ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত হানার অভিযোগ এনে সঙ্ঘবদ্ধ কিছু লোক হিন্দুদের বাড়ি-ঘর-দোকানপাটে হামলা, ভাংকচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন ও ভীতিকর পরিস্থিতি তৈরী করেছে। আমরা এই হামলার নিন্দা জানাই এবং অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করছি। অতীতেও একটি বিশেষ মহল গুজব ছড়িয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিল।

বিবৃতিতে বলা হয়, কোন ব্যক্তি অপরাধ করে থাকলে এর দায় একান্তই তার নিজস্ব- এর জন্য কোন অবস্থাতেই সম্প্রদায় বা জাতিগোষ্ঠীকে দায়ী করা যায় না। বিবৃতিতে এই ধরনের নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিবৃতিদাতা সংগঠন সমূহ :

১. সম্মিলিত সাংস্কৃতিক জোট
২. বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান
৩. জাতীয় কবিতা পরিষদ
৪. বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
৫. বাংলাদেশ পথনাটক পরিষদ
৬. বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ
৭. বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা
৮. বাংলাদেশ চারুশিল্পী সংসদ
৯. বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ
১০. আইটিআই বাংলাদেশ কেন্দ্র
১১. বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ
১২. বাংলাদেশ গ্রাম থিয়েটার
১৩. বাংলাদেশ শিশু সংগঠন ঐক্য জোট
১৪. বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: