শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

রাজধানীতে রিভো’র নতুন শাখা চালু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৯৭

নিউজটি শেয়ার করুন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড রিভো বাংলাদেশ ঢাকায়  নতুন ৩এস (সেলস, সার্ভিস, স্পেয়ার্স) শোরুম ইভি লাইফ মিরপুর’ উদ্বোধন করেছে।  বুধবার (১৯ মার্চ) মিরপুর ৬০ ফিট এলাকায় এই শোরুম উদ্ধোধন করা হয়।

এটি ঢাকায় রিভোর দ্বিতীয় শোরুম, যা নগরবাসীর জন্য আরও সহজ ও সুবিধাজনক বৈদ্যুতিক যানবাহন সেবা নিশ্চিত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর, মি. ভেন।

নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে রিভো দিচ্ছে ৫,০০০  টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, যা রমজানের শেষ পর্যন্ত প্রযোজ্য থাকবে। নতুন এই শাখার  মাধ্যমে রিভো বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেল। দেশের ইভি (ইলেকট্রিক ভেহিকেল) মার্কেটকে শক্তিশালী করতে এবং গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও উন্নত যাতায়াত নিশ্চিত করতে এটি সহায়তা করবে বলে মনে করে প্রতিষ্ঠানটি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: