রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

মাধবপুরের আরিছপুর গ্রামে বৃদ্ধের আত্মহত্যা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ১৩৫

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জের মাধবপুরে আবদুল জাহের মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। রোববার গভীর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর (বারুইপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, পারিবারিক কলহের কারণে জাহের মিয়া রাতে বাড়ির পাশে গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠান।

এসআই আতিকুর আরও জানান, বৃদ্ধের আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা করেছেন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: