শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২১৮

নিউজটি শেয়ার করুন

আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুরের মহদিপুরে, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা সিএনজি ও স্টারিং গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে আহত তিনজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন স্থানীয়রা। ইমারজেন্সি দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃ সবুজ হায়াত আহত মো: তোজাম্মেল হকের স্ত্রী তুলোন বেগম (৩৪) কে মৃত ঘোষণা করেন।

আহত তোজাম্মেল হকের ছেলে সেলিম (২৪ )কে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীত মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

এ ঘটনায় একবারপুর গ্রামের বীর মুক্তিযুদ্ধা সিফাতউল্লাহ (৭৪) আহত হয়, তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সবুজ হায়াত বলেন, একজন নিহত আর দুইজন আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: