শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় কয়েক মাসের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৬৮

নিউজটি শেয়ার করুন

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় কয়েক মাসের ব্যবধানে দুই
২ ডিসেম্বর : হবিগঞ্জ মাধবপুর উপজেলার নোয়াহাটি-মনতলা সড়কে ট্রাক্টরের ধাক্কায় আল আমীন (২৫) নামে এক অটোরিক্সা যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ ২ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই সড়কের ফরহাদপুর নামক স্থানে এঘটনা ঘটে। নিহত আল আমীন উপজেলার তেলিয়াপাড়া বডিং এলাকার ইউনুস মিয়ার ছেলে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তাফা সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আল আমীন একটি সিএন জি অটোরিক্সাযোগে মনতলার দিকে যাচ্ছিলেন। সড়কের উল্লেখিত এলাকায় পৌছতেই বিপরীত দিক থেকে বেপোরোয়া গতিতে আসা অজ্ঞাত একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। এতে আল আমীন ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ লাশ উদ্বার করে। ৮ মাস পূর্বে আল আমীনের বড় ভাই ফরিদ মিয়া তেলিয়াপাড়ায় এক মোটর সাইকেল দুর্ঘটনা মারা যান।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: