শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

জেনে নিন করোনার কারণে যেসব নিয়োগ পরীক্ষা আটকে গেল

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৮৮

নিউজটি শেয়ার করুন

দীর্ঘ সময় পর সবকিছু স্বাভাবিক হতে শুরু করলেও সেটিতে আবার ভাটা পড়লো। চাকরি প্রত্যাশিদের এই ভোগান্তি সবচেয়ে বেশি। কারণ চাকরির পরীক্ষা বন্ধ থাকলেও তাদের বয়স কিন্তু থেমে নেই। তাই চিন্তার রেখা চাকরি প্রত্যাশিদের কপালে। আবারো করোনা বাড়াতে স্থগিত করা হয়েছে বেশি কিছু নিয়োগ পরীক্ষা। বেশ কয়েকটি সরকারি নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মৎস্য অধিদপ্তর, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠানগুলোর নিয়োগ স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বলছে, পরীক্ষা গ্রহণের তারিখ নির্ধারণ হলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

মৎস্য অধিদফতরের আওতায় বাস্তবায়নাধীন ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের ‘ক্ষেত্র সহকারী’ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২১ ফেব্রুয়ারি প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৮ জানুয়ারি, ২০২২ তারিখ শুক্রবার বিকাল ৩ টায় অনুষ্ঠিতব্য লিখিত নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)-এর ব্যক্তিগত সচিব ও অভ্যর্থক পদের নির্বাচনী লিখিত পরীক্ষা ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোভিড-১৯ পরিস্থিতি প্রকট হওয়ায় এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) -এর সহকারী ব্যবস্থাপক পদের লিখিত পরীক্ষা ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোভিড-১৯–এর সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী এ পরীক্ষা আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল। সেটিও হচ্ছে না।

দুর্নীতি দমন কমিশন (দুদক)- এর সহকারী পরিদর্শক পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: