শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শেখ হাসিনার সরকার গরিব অসহায় মানুষের পাশে আছে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১০২

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার সরকার গরিব অসহায় মানুষের পাশে আছে। বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। তিনি আজ দুপুরে ঢাকার আব্দুল গণি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম আকস্মিক পরিদর্শনকালে উপস্থিত ভোক্তা সাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই। পৃথিবীব‍্যাপী করোনা মহামারি ও আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে চলেছে।

তিনি আরো বলেন,বিগত সময়ে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওএমএস – খাদ্য বান্ধব চালু থাকেনা। ভোক্তা সাধারণকে স্বস্তি দিতে সরকার এসময়ে এটা চালু রেখেছে। প্রয়োজনে সারা বছর স্বল্প আয়ের মানুষকে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে বলে তিনি ভোক্তাদের আশ্বস্ত করেন।

ওএমএস এর চাল আটা কিনতে আসা ভোক্তা সাধারণ সরকারের এএমএস কার্যক্রমের জন্য সরকারকে ধন্যবাদ জানান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। তাঁরা ওএমএসে আরো বেশি পরিমান চাল আটা ও বিক্রয় কেন্দ্র সংখ্যা বাড়ানোর অনুরোধ করেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: