রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

এশিয়ান গেমসে রোমান সানারা সেমিফাইনালে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৩৩

নিউজটি শেয়ার করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক

আরচ্যারি গ্রাউন্ডের সামনে বাংলাদেশের শেফ দ্য মিশন এ কে সরকারের হাসিমুখ। আরচ্যারি ফেডারেশনের কর্মকর্তাদের মুখেও হাসির ছোঁয়া। এশিয়ান গেমসে পদকের সম্ভাবনা তৈরি করেছেন রোমানরা।

এশিয়ান গেমস আরচ্যারিতে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে সেমিফাইনালে উঠেছে। আজ কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে বাংলাদেশ শুট অফে হারিয়েছে। কিছুক্ষণ পর ভারতের বিপক্ষে সেমিফাইনাল।

সেমিফাইনালে ভারতকে হারাতে পারলে বাংলাদেশ পদক নিশ্চিত করবে। সেমিফাইনালে পরাজিত হলে ব্রোঞ্জ পদকের লড়াই। সেটাও আজ অনুষ্ঠিত হবে।

রোমান, রুবেল ও সাগর প্রথম সেট জেতেন। এরপরের সেট হারে বাংলাদেশ। তৃতীয় সেটে বাংলাদেশ জিতে জয়ের সম্ভাবনা জাগায়। চতুর্থ সেটে বাংলাদেশকে হারিয়ে ৪-৪ পয়েন্টে ড্র করে থাইল্যান্ড। ম্যাচ গড়ায় শুট অফে। প্রতি দলের আরচ্যার একটি করে শুট করে। বাংলাদেশের তিন জনের শুট স্কোর ২৮ আর থাইল্যান্ডের ২৭ হলে রোমানরা সেমিতে ওঠে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: